ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

তুরস্কে ভূমিকম্প : ধ্বংস্তূপ থেকে হিজাব ছাড়া বের হতে নারীর অস্বীকৃতি (ভিডিও)

  • আপডেট সময় : ০৫:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভয়াবহ ভূমিকম্পে সিরিয়া ও সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের কয়েকটি অঞ্চল এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশ দু’টিতে মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ছুঁইছুঁই। এরই মধ্যে জানা গেল ঈমানজাগানিয়া এক ঘটনা।

বুধবার আলজাজিরা মুবাশির জানায়, তুরস্কের দুর্ঘটনা কবলিত এলাকা গাজিএন্তেপের একটি ধ্বংস্তূপে আটকা পড়েছিলেন এক নারী। উদ্ধারকর্মীরা যখন তার কাছে পৌঁছান, তখন তিনি হিজাব ছাড়া ধ্বংস্তূপ থেকে বের হতে অস্বীকৃতি জানান। পরে তার অনুরোধের ভিত্তিতে তাকে সেভাবেই সেখান থেকে উদ্ধার করা হয়।

ঘটনাটি মঙ্গলবারের। ধ্বংস্তূপটির নিচে ওই নারীসহ তার তিন সন্তানও আটকা পড়েছিলেন। উদ্ধারকারী দল যখন তাদের বের করে আনার চেষ্টা করছিল, তখন নারী তার মাথায় হিজাব দেয়ার অনুরোধ জানান।

আলজাজিরার ওই প্রতিবেদনে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে- অত্যন্ত সতর্কতা ও শালীনতার সাথে ধ্বংস্তূপ থেকে বের হচ্ছেন ওই নারী। এ সময় তাকে সান্ত্বনা দিয়ে এক উদ্ধারকারী বলেন, ‘আমরা সবাই আপনার সন্তানতুল্য।’

বিরাট এ ভূমিকম্পে যখন সবাই বিষন্ন, তখনো দেখা গেল– তুর্কিরা তাদের সৃষ্টিকর্তাকে ভুলেনি। যখনই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে কোনো মানুষের সন্ধান পাচ্ছেন, তখনি তারা ‘তাকবির’ ধ্বনি তুলছেন। সমস্বরে বলে উঠছেন, ‘বিসমিল্লাহ-আল্লাহু আকবার’। ওই নারীকে উদ্ধারের সময়ও এমনটি ঘটেছে।

সূত্র : আলজাজিরা মুবাশির

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে ভূমিকম্প : ধ্বংস্তূপ থেকে হিজাব ছাড়া বের হতে নারীর অস্বীকৃতি (ভিডিও)

আপডেট সময় : ০৫:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩