ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি

তুরস্কে ভূমিকম্প : ৬২ ঘণ্টা পর উদ্ধার করা হলো ২ বোনকে

  • আপডেট সময় : ০৫:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কে সোমবারের ভয়াবহ ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর দুই নারীকে উদ্ধার করা হয়েছে। একটি বিধ্বস্ত ভবনের নিচ থেকে তাদের বের করে আনা হয়। তারা সম্পর্কে বোন।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গাজিয়ান্তেপ গভর্নরের অফিস জানায় বুধবার ফাতমা দেমির ও তার বোন মার্ভকে উদ্ধার করা হয়েছে। তারা ৬২ ঘণ্টা ধ্বংসস্তুপের নিচে ছিলেন।

ফাতমা (২৫) উদ্ধারকারীদের জানান, ভূমিকম্পটির সময় তার আত্মীয় হুসরা ছিলেন তার পাশেই।

তিনি বলেন, ‘কম্পনের সময় কনক্রিটের একটি বড় টুকরা আমার ওপর পড়ে। আমি মেঝেতে পড়ে যাই।’

তিনি বলেন, তিনি কয়েকবারই হুসরাকে স্পর্শ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তার কাছে পৌঁছাতে পারেননি।

আড়াই কোটি মানুষ শিকার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও অনুমান করছে, তুরস্ক ও সিরিয়া জুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন।

দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।

উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজন সাহায্যের জন্য ডাকাডাকি করছেন কিন্তু তাদের ডাকে সাড়া দেয়ার মতো প্রায় কেউ নেই।

ইস্তাম্বুলের তুর্কি সাংবাদিক ইব্রাহিম হাসকোলোলু বলেছেন, ‘লোকেরা এখনও [ধসে পড়া] ভবনের নিচে রয়েছে, তাদের সাহায্যের প্রয়োজন।’

তিনি বিবিসি নিউজকে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে থেকে আটকে পড়া লোকজন তাকে এবং অন্যান্য সাংবাদিকের ভিডিও, ভয়েস নোট এবং তাদের লাইভ অবস্থান পাঠাচ্ছে।

তারা আমাদের বলছে যে তারা কোথায় আছে এবং ‘আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না,’ হাসকোলোলু বলেছেন, তুরস্কের জন্য এখন প্রয়োজন সমস্ত আন্তর্জাতিক সহায়তা।

সূত্র : সিএনএন ও বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে ভূমিকম্প : ৬২ ঘণ্টা পর উদ্ধার করা হলো ২ বোনকে

আপডেট সময় : ০৫:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩