ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

তুরস্কে ২২৮ ঘণ্টা পর দুই সন্তানসহ মা উদ্ধার

  • আপডেট সময় : ০৩:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভয়াবহ ভূমিকম্পের ২২৮ ঘণ্টারও বেশি সময় পর তুরস্কের আন্তাকিয়ায় মা ও তার দুই সন্তানকে উদ্ধার করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ইতোমধ্যে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। তুর্কি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা জানিয়েছে ৩৫ হাজার ৪১৮ জন। আর সিরিয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার আট শ’। মোট ৪১ হাজার ২১৮ জন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু নিউজ অ্যাজেন্সি জানায়, ইলা আর তার দুই সন্তান মেসাম ও আলীকে তাদের অ্যাপার্টমেন্টের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে তাদের অ্যাপার্টমেন্টটি ধসে পড়েছিল। সেখানে তারা আটকা পড়েছিল।

এর আগে বুধবার সকালে ৭৪ বছর ও ৪৬ বছর বয়সী দু’জন নারীকে তুরস্কে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি কাহরামানমারস শহর থেকে উদ্ধার করা হয়।

সূত্র : আল-জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে ২২৮ ঘণ্টা পর দুই সন্তানসহ মা উদ্ধার

আপডেট সময় : ০৩:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩