ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে : জাতিসঙ্ঘ

  • আপডেট সময় : ১২:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • / 104
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। তবে এ সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ অথবা তার চেয়ে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করেছে জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘ ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস এ আশঙ্কার কথা জানান।

তিনি শনিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহরে আসেন। এ শহরটি সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল ছিল।

স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি মনে করি সঠিক হিসেব দেয়া কঠিন। তবে আমি নিশ্চিত এটি দ্বিগুণ কিংবা তার চেয়ে বেশি হবে।

তিনি আরো বলেন, আমরা প্রকৃতপক্ষে নিহতের সংখ্যা গণনা শুরু করিনি।

এদিকে কর্মকর্তা ও হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তুরস্কে ২৪ হাজার ৬১৭ এবং সিরিয়ায় তিন হাজার ৫৭৪ জন নিহত হয়েছেন। মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯১ জন।

জানা গেছে, হিমশীতল আবওহায়া উপেক্ষা করে হাজার হাজার উদ্ধারকর্মী এখনো তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে গৃহহারা লাখ লাখ লোক অবর্ণনীয় অবস্থায় রয়েছে। তাদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।

জাতিসঙ্ঘ সতর্ক করে বলেছে, তুরস্ক ও সিরিয়ায় অন্তত আট লাখ ৭০ হাজার লোকের জরুরি ত্রাণ প্রয়োজন। কেবলমাত্র সিরিয়ায় ৫৩ লাখ লোক গৃহহীন হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, শক্তিশালী এই ভূমিকম্পে দুই কোটি ৬০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে : জাতিসঙ্ঘ

আপডেট সময় : ১২:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩