ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ

তুষার ঝড়ের কারণে ইস্তাম্বুলে দুই শতাধিক ফ্লাইট বাতিল

  • আপডেট সময় : ০২:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের ইস্তাম্বুলে তুষার ঝড়ের কারণে আজ ও আগামীকালের দুই শতাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে তুর্কিশ এয়ারলাইন্স (টিএইচওয়াই)। শনিবার সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।

টিএইচওয়াই’র এক বিবৃতিতে বলা হয়েছে, প্রচণ্ড তুষার ঝড়ের কারণে ৫ ও ৬ ফেব্রুয়ারির নির্ধারিত ২৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে যে আবহাওয়া সংক্রান্ত জরুরি কমিটিতে (ম্যাডকম) এই ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

বিবৃতিতে জনসাধারণকে বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইট চেক করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

আরো বলা হয়, তুষার ঝড়ের আগাম খবরের ভিত্তিতে ম্যাডকমের সিদ্ধান্ত অনুযায়ী ৫ ও ৬ ফেব্রুয়ারির ইস্তাম্বুলের ২৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ৭২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ১৬৬টি আন্তর্জাতিক। তবে বৈরি আবহাওয়ার কারণে আরো ফ্লাইট বাতিলের আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুষার ঝড়ের কারণে ইস্তাম্বুলে দুই শতাধিক ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০২:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩