ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

তৃতীয়বারের মতো গ্লোবাল মানি উইকের বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশ

  • আপডেট সময় : ০৩:২০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  গ্লোবাল মানি উইক-২০১৮ এর ‘আর্থিক সক্ষমতা প্রজন্ম’ প্রচারণা সফলভাবে সম্পন্ন করায় তৃতীয়বারের মতো বিশেষ সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বের ১৬০টি দেশের সঙ্গে প্রতিযোগীতা করে বাংলাদেশ উপর্যপুরি তৃতীয়বারের মত এ স্বীকৃতি পেয়েছে। এছাড়া  ‘চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল’ শীর্ষক উদ্যোগ গ্রহণ করার জন্য গ্লোবাল ইনক্লুশন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ।

গত ৩ জুলাই  আর্জেন্টিনা প্রেসিডেন্সি, জিপিএফআই ফোরাম, জি-২০ এবং চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনালের আয়োজনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে এ স্বীকৃতির ঘোষনা দেয়া হয়। আর্জেন্টিনার ট্রেজারি মন্ত্রণালয়ের আমন্ত্রণে ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ড. মো. সবুর খান এ অনুষ্ঠানে যোগ দেন এবং ‘চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল’ এর পরিচালক মিঃ ব্রাম ভ্যান মেজি’র কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। এসময় ‘চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল’ এর সহ-পরিচালক মিস লুবানা সাবানও উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে বিশ্বের ১৬০টি দেশের ব্যবসায়ীক নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

বাংলাদেশ তৃতীয়বারের মতো এ সম্মানজনক স্বীকৃতি অর্জন করলো। এর আগে গত বছর লন্ডনের হাউজ অব লর্ডসে এবং তার আগের বছর জার্মানির মেইসতারসালে বাংলাদেশ এ স্বীকৃতি অর্জন করেছিল।

বাংলাদেশে গ্লোবাল মানি উইকের ‘আর্থিক সক্ষমতা প্রজন্ম’ প্রচারণাটি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট পরিচালনা করে থাকে। প্রচারণাটির সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ব্রিটিশ কাউন্সিল, ইএমকে সেন্টার, রেডিও ফূর্তি, নাগরিক টিভি ও বোল্ড বাংলাদেশ। এতে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

ক্যাপশনঃ গতকাল মঙ্গলবার (৩ জুলাই) আর্জেন্টিনা প্রেসিডেন্সি, জিপিএফআই ফোরাম, জি-২০ এবং চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনালের আয়োজনে সৌদি আরবের রিয়াদে ‘চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল’ এর পরিচালক মিঃ ব্রাম ভ্যান মেজি’র কাছ থেকে বাংলাদেশের পক্ষে গ্লোবাল ইনক্লুশন অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ড. মো. সবুর খান।

নিউজটি শেয়ার করুন

তৃতীয়বারের মতো গ্লোবাল মানি উইকের বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৩:২০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮