ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার অনুমতি দিলে প্রয়োজন অনুযায়ী ক্রসফায়ার করব: আইজিপি সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান পাবনায় ট্রাক-ভটভটি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ২ অনুমোদন পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক সৌদির জন্য বড় হুমকি যেভাবে হয়ে উঠল হুথি গোষ্ঠী জাপানের মৈত্রী প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সিরাজগঞ্জে ১৬ বছর ধরে সংসার করছে বট ও পাকুড়গাছ

তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

  • আপডেট সময় : ০৪:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 58
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে দেওয়ার পরও তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী।

দেশটির সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসলামী প্রজাতন্ত্রের ওপর যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত মাসে সরকার বিরোধী বিক্ষোভে ইরানি কর্তৃপক্ষের প্রাণঘাতী দমন-পীড়নের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল রোববার সাম্প্রতিক বিক্ষোভগুলোকে একটি ‘অভ্যুত্থান’-এর সঙ্গে তুলনা করেন এবং সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হামলা হলে, তা ব্যাপক সংঘাতের সূচনা করবে।

তিনি আরও বলেন, ‘আমেরিকানদের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে, তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।’

একই সঙ্গে তিনি ইরানিদের উদ্দেশে বলেন, ট্রাম্পের বক্তব্যে তাদের ‘ভয় পাওয়ার কোনো কারণ নেই’।

খামেনি আরও বলেন, ‘তারা (দাঙ্গাকারীরা) পুলিশ, সরকারি কেন্দ্র, আইআরজিসি কেন্দ্র, ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে এবং কোরআন পুড়িয়েছে। এটি ছিল একটি অভ্যুত্থানের মতো।’

তিনি বলেন, ‘সেই অভ্যুত্থান দমন করা হয়েছে।’

ইরানি নেতার সতর্কবার্তা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প রোববার সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই তিনি এমনটাই বলবেন।’

তিনি আরও বলেন, ‘আশা করি, আমরা একটি চুক্তিতে পৌঁছাব। যদি চুক্তি না হয়, তাহলে দেখা যাবে কী হয়।’

ইরানে আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়ের প্রতি অসন্তোষ থেকে সূচনা হওয়া বিক্ষোভ দ্রুত একটি ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়।

এই বিক্ষোভকে দেশটির নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতে সৃষ্ট ‘দাঙ্গা’ বলে অভিহিত করেছেন।

ইরানি কর্তৃপক্ষ আটক ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানিকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে বলে গতকাল রোববার তার আইনজীবী জানান।

এর আগে ওয়াশিংটন সতর্ক করে বলেছিল, তারা মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছেন এবং কোনো সরকার বিরোধী বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে হামলার হুমকি দিয়েছিল।

ইরানি কর্তৃপক্ষ জানায়, ইরানের বিচার বিভাগ, ইরানের ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে এরফান সোলতানিকে গত জানুয়ারিতে গ্রেফতার করা হয়।

ওয়াশিংটন সতর্ক করে দিয়েছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদিও তেহরান বলেছে যে তাকে কখনও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগে মৃত্যুদণ্ড প্রযোজ্য নয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

আপডেট সময় : ০৪:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬