ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গাড়িবোমা বিস্ফোরণে একজন নিহত

  • আপডেট সময় : ০৭:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

থাইল্যান্ডে মঙ্গলবার পুলিশ আবাসনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে একজন নিহত এবং দুই ডজনেরও বেশি লোক আহত হয়েছে। প্রাদেশিক গভর্নর এ কথা বলেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে এ হামলার ঘটনা ঘটে।

২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণে স্থানীয় পর্যায়ে সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে তারা বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে।

নারাথিওয়াটের গভর্নর সানান পঙ্গাকসর্ন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, একজন সন্দেহভাজন গাড়িটি ফেলে যাওয়ার আগে গাড়িটি চালিয়ে পুলিশ অবাসনের সামনে নিয়ে আসে। গাড়িটি পার্ক করার পরপরই একটি বোমা বিস্ফোরিত হয়।

গভর্নর বলেন, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে এবং সম্ভাব্য উদ্দেশ্যগুলো তদন্ত করছে।

তিনি বলেন, বিস্ফোরণে একজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সেপ্টেম্বরে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গাড়িবোমা বিস্ফোরণে একজন নিহত

আপডেট সময় : ০৭:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২