ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

থানাকে জনগণের আস্থার জায়গা পরিণত করার অঙ্গীকার নতুন আইজিপি’র

  • আপডেট সময় : ১১:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে এরই মধ্যে থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দফতরে ক্রাইম রিপোর্টারদের সাথে মতবিনিময়কালে নতুন পুলিশ প্রধান এ কথা বলেন।

এছাড়া, গত ৩০ সেপ্টেম্বর নতুন আইজিপি হিসেবে যোগদানকারী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরো বলেন, পুলিশ বাহিনী ‘সকল কর্মকাণ্ডে জনগণের কাছে দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ’।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের সংস্কার, উন্নয়ন ও জবাবদিহিতার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে দাবি করে তিনি বলেন, নিয়োগ, পদোন্নতি ও পদায়নসহ দৈনন্দিন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার উদাহরণ ইতোমধ্যেই দৃশ্যমান।

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা আরো দৃঢ়তা ও আন্তরিকতার সাথে কাজ করব। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স’।

তিনি বলেন, পুলিশি সেবা প্রদানের প্রধান কেন্দ্র এই থানাকে ‘জনগণের আস্থা ও আস্থার স্থানে’ পরিণত করা হবে।

পুলিশের ভাবমূর্তি যেহেতু ‘থানার আচরণ’-এর ওপর নির্ভর করার কথা উল্লেখ করে আইজিপি বলেন, জনগণ যাতে সহজে ও নির্ভয়ে থানায় আসতে পারে, তাদের সমস্যার কথা বলতে পারে এবং প্রত্যাশিত সেবা পায় সেজন্য তিনি ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরো আন্তরিক ও পরিশ্রমী হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন আইজিপি।

তিনি বলেন, ‘এর জন্য প্রধান ও প্রথম কাজ হবে ভালো আচরণ এবং আন্তরিকভাবে জনগণের কথা শোনা এবং খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া। এ বিষয়ে কোনো বিচ্যুতি গ্রহণযোগ্য হবে না।’

পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হলে, নতুন প্রধান দৃঢ়ভাবে তা অস্বীকার করে বলেন, ‘পুলিশ সবসময় পেশাদারিত্বের সাথে সব দায়িত্ব পালন করে। নির্বাচনের সময়, পুলিশ নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থানাকে জনগণের আস্থার জায়গা পরিণত করার অঙ্গীকার নতুন আইজিপি’র

আপডেট সময় : ১১:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২