ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিগামী ১২৬ ফ্লাইট বাতিল: ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী আজ মহানবমী: দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তি নিয়ে জাতিগত বৈষম্যের মামলা সুপ্রিম কোর্টে নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ জেডি ভ্যান্স উত্তাল ফ্রান্স: বিভিন্ন শহরে কারফিউ ও জনসমাবেশ নিষিদ্ধ চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ মার্কিন সেনা নিহত

  • আপডেট সময় : ০৪:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে রাতের একটি প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন সেনাবাহিনীর দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয়জন সৈন্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার এক মার্কিন জেনারেল এ কথা বলেছেন।

মেডিক্যাল ইভাক্যুয়েশনের জন্য ডিজাইন করা ব্ল্যাক হক ভ্যারিয়ান্টের হেলিকপ্টারের এই দুর্ঘটনা ছিল গত আট বছরেরও বেশি সময়ের মধ্যে এই ধরনের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা।

ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস এক সংবাদ সম্মেলনে বলেন, একটি নিয়মিত অনুশীলনের সময় এয়ারক্রাফটের পাইলটরা নাইট ভিশন গগলস ব্যবহার করে উড়ছিল এবং গ্রাইন্ডে ক্ষয়ক্ষতি এড়াতে একটি আবাসিক এলাকার এক খোলা মাঠে অবতরণ করে।

তিনি আরো বলেন, বিধ্বস্তের ফলে ‘ক্রাফটিতে থাকা নয় পরিষেবা সদস্যের মৃত্যু হয়েছে’। তারা সকলেই কেনটাকির ফোর্ট ক্যাম্পবেলে অবস্থিত ১০১তম এয়ারবর্ন ডিভিশনের সদস্য।

পাঁচজন সৈন্য একটি হেলিকপ্টারে এবং চারজন অন্যটিতে ছিল। সামরিক বাহিনী এখনও নিহতদের পরিবারকে অবহিত করার জন্য কাজ করছে।

আলাবামায় যেখানে ইউএস আর্মি এভিয়েশনের সদর দফতর রয়েছে সেখান থেকে একটি তদন্তকারী দল ফোর্ট ক্যাম্পবেলের দিকে যাচ্ছে। এখনো হেলিকপ্টার দু’টির কিভাবে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।

লুবাস আরো বলেন, ‘আলাবামা থেকে আমাদের একটি নিরাপত্তা দল ফোর্ট রাকার আসছে। যারা বিমানের নিরাপত্তা এবং বিশেষ করে এই তদন্তে বিশেষজ্ঞ।’

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সেনাদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং যারা দুর্ঘটনায় উদ্ধার কাজে সাড়া দিয়েছেন তাদের প্রশংসা করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘এই মর্মান্তিক ক্ষতির জন্য দুঃখিত’।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, ‘আমরা এই ভয়ানক, সত্যিকারের ভয়ঙ্কর, দুর্ঘটনার প্রেক্ষিতে শোকাহতদের পাশে দাঁড়িয়েছি।’

এমএসএনবিসি দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেন এমন একজন স্থানীয় বাসিন্দাকে উদ্ধৃত করে বলেছে, ‘দুটি হেলিকপ্টার সবেমাত্র আকাশ থেকে অদৃশ্য হয়ে গেছে। তীব্র আলোর ঝলকানি দেখা যায়।’

নিক টমাসজেউস্কি বলেন, অ্যাম্বুলেন্স আসার প্রায় ৩০ মিনিট আগে আরো একটি হেলিকপ্টার সেখানে এলাকাটি প্রদক্ষিণ করে।
ইউএস আর্মি কমব্যাট রেডিনেস কেন্দ্রের মুখপাত্র জিমি কামিংস জানিয়েছেন, শেষবার ২০১৫ সালের ১০মার্চ ফ্লোরিডা উপকূলে একটি রাতের প্রশিক্ষণ মিশনের সময় লুইজিয়ানা ন্যাশনাল গার্ড ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়।

সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ মার্কিন সেনা নিহত

আপডেট সময় : ০৪:৩৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩