সংবাদ শিরোনাম ::
দেশকে দুর্দশাগ্রস্ত করে তুলেছে আওয়ামী লীগ : আবদুর রব
- আপডেট সময় : ০১:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
- / 378
বিডিসংবাদ ডেস্কঃ “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে জেএসডিই স্বাধীন বাংলাদেশে প্রথম বিরোধী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে” – জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আজ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি আ স ম আবদুর রব এই কথা বলেন।
মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ পুরনো পদ্ধতির শাসন পুনর্বহাল করে দেশকে দুর্দশাগ্রস্ত করে তুলেছে।
মানুষের ভোটাধিকার, মানবাধিকার-রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রকে ক্রীতদাসের রাষ্ট্রে পরিণত করা হচ্ছে।




















