ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দেশের নতুন সিএজি নুরুল ইসলাম

  • আপডেট সময় : ০৮:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / 206
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মো: নুরুল ইসলামকে নতুন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমান সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

নুরুল ইসলাম বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) পদে দায়িত্ব পালন করছেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে মো: নুরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, নুরুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত সিএজি পদে দায়িত্ব পালন করবেন। তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পারিশ্রমিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৯৮ অনুযায়ী বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।

শপথ গ্রহণের পর সিএজি পদে নুরুল ইসলামের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

নতুন সিএজি নুরুল ইসলাম অষ্টম বিসিএসের কর্মকর্তা। তিনি ১৯৮৯ সালে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের নতুন সিএজি নুরুল ইসলাম

আপডেট সময় : ০৮:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩