ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ধর্মঘটের বিষয়ে আমরা কিছু জানি না : বিআরটিএ চেয়ারম্যান

  • আপডেট সময় : ০৪:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের কোথাও গাড়ি বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, আমাদের কাছে কেউ কোনো দাবি-দাওয়া জানায়নি।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মালিক শ্রমিকরা আমাদের বলে ধর্মঘট করে না। আমরা দাবি-দাওয়ার বিষয়ে কিছুই জানি না।

কিছু রাজনৈতিক দল যেখানেই সমাবেশ করে, সেখানেই গাড়ি বন্ধ করে দেওয়া হয়। এতে জনসাধারণ ভোগান্তিতে পড়ছে। বিআরটিএ কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অন্য এক প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ মজুমদার বলেন, আইন সবাইকে মেনে চলতে হবে। ১৭ কোটি মানুষের জন্য আমাদের এনফোর্সমেন্টের অত জনবল নেই। আমরা প্রত্যেকে যদি আইন মেনে চলি, তাহলে এখানে আর এনফোর্সমেন্টের প্রয়োজন হয় না।

তিনি আরো বলেন, যারা আইন না মানে তাদের শাস্তি দেয়ার জন্য এনফোর্সমেন্টের প্রয়োজন রয়েছে। বিআরটিএর ম্যাজিস্ট্রেট সপ্তাহে ছয় দিন মোবাইল কোর্ট পরিচালনা করে। এর বাইরে জেলা প্রশাসকরাও করে। পুলিশ সদস্যাও কিন্তু রাস্তাঘাটে ব্যবস্থা নিচ্ছে।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, পথচারীরা জেব্রা ক্রসিং ব্যবহার করে না, ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। এজন্যই দুর্ঘটনাগুলো ঘটছে। অপ্রাপ্তবয়স্করা মোটরসাইকেল চালাচ্ছে, আবার অনেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও চালাচ্ছে। এজন্যই দুর্ঘটনাগুলো ঘটছে। আইন করা হয়েছে আইন মানার জন্য। সেটা মানতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্মঘটের বিষয়ে আমরা কিছু জানি না : বিআরটিএ চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২