ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ধ্বংসস্তুপ থেকে ৩ মাসের শিশুকে উদ্ধারের কথা কখনো ভুলব না : আলজেরিয়ান উদ্ধার দলের প্রধান

  • আপডেট সময় : ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের সময় বিভিন্ন দেশ থেকে উদ্ধার দল এসে কাজ করেছে। আলজেরিয়া থেকে একটি দল শুরু থেকেই দেশটিতে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তাদের প্রধান কর্নেল ফারুক আচোর। তারা আদিয়ামান থেকে কমপক্ষে ১৩ জনকে উদ্ধার করেছিলেন। এর মধ্যে ধ্বংসস্তুপ থেকে ভূমিকম্পের পরদিন তিন মাসের একটি শিশুকে উদ্ধার করেছিলেন তারা। সেই উদ্ধার অভিযানের কথা তিনি কখনো ভুলবেন না বলে জানিয়েছেন।

সোমবার আনাদোলু অ্যাজেন্সিকে কর্নেল ফারুক বলেন, ‘একটি মিনিটও নষ্ট করার সময় ছিল না আমাদের হাতে। শহরটিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল।’

তিনি এতটা ভয়াবহ অবস্থা কখনো দেখেননি বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে আমরা অন্য কোনো দেশ থেকে এসেছি। মনে হয়েছে, নিজ দেশের জন্যই কাজ করছি।’

ভূমিকম্পে ইতোমধ্যে তুরস্ক ও সিরিয়ায় ৪৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধ্বংসস্তুপ থেকে ৩ মাসের শিশুকে উদ্ধারের কথা কখনো ভুলব না : আলজেরিয়ান উদ্ধার দলের প্রধান

আপডেট সময় : ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩