সংবাদ শিরোনাম ::
নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন
- আপডেট সময় : ০৭:১০:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 0
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেলে হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মুশিন্দা শালবাড়ী গ্রামের নুরুজ্জামানের ছেলে হাবিবুর রহমান (২০) এবং সাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে নুরুল ইসলাম ওরফে নুর সালাম (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুরগামী রাস্তায় সাংগৈল ও মোহাম্মদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান। পরে স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর কোনো পক্ষ থেকে অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

























