নড়াইলে হিন্দু বসতিতে হামলার তথ্য গুজব, জানাল পুলিশ
- আপডেট সময় : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 3
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, প্রচার করা এসব ভিডিওচিত্র হয় পূর্বে ধারণ করা, নয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি মহল এসব গুজব ছড়াচ্ছে। পুলিশ সুপারের ভাষ্যমতে, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতিই নেই, ফলে সেখানে কোনো হিন্দু পরিবার বা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার প্রশ্নই ওঠে না।
ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর স্লুইচ গেট সংলগ্ন বটতলায় বিএনপির মিছিলে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ এবং জাসাস উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হন। ঘটনার পরপরই তাৎক্ষণিক অভিযানে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আরও বলা হয়, গত ১৮ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে কালিয়া থানার বেন্দারচর স্লুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির মিছিলে হামলা করে। হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কয়েকটি বাড়ীতে হামলা করে চলে যায়।
পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের জের ধরে ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ভুক্তভোগীদের বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা বেন্দারচর গ্রামে জড়ো হন। তারা সেখানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হত্যাকাণ্ডের জের ধরে ২০ নভেম্বর বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে ভিকটিমদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন উত্তেজিত অন্যান্য লোকদের সঙ্গে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়।


























