ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে লিড শ্রীপুরে আলোচনা সভা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইরানের পরমাণু তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নতুন আইজিপি মামুন, র‍্যাবের মহাপরিচালক খুরশীদ

  • আপডেট সময় : ০৯:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • / 190
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর আইজিপি পদ থেকে অবসরে যাচ্ছেন। সেদিন থেকেই চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ দায়িত্ব পালন করবেন।

এদিকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এম খুরশীদ হোসেন। বর্তমানে তিনি পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও ৩০ সেপ্টেম্বর এ পদে দায়িত্ব নেবেন।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, আইজিপি বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বরে অবসরে যাচ্ছেন। প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র‌্যাবের ডিজি পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন আইজিপি মামুন, র‍্যাবের মহাপরিচালক খুরশীদ

আপডেট সময় : ০৯:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২