ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

‘নতুন ধরনের’ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

  • আপডেট সময় : ১২:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার ‘নতুন ধরনের’ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। এটি কোরিয়া উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী পানিতে পড়ায় টোকিও ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার স্থানীয় সময় ৭:২৩-এ উত্তরের রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে নিক্ষেপ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি মধ্যম বা এর একটি দীর্ঘ পাল্লার।

দক্ষিণ কোরিয়ার ওয়াটিএন সংবাদ সংস্থা এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সম্প্রতি সামরিক প্যারেডে নতুন যে অস্ত্রটি প্রদর্শিত হয়েছে, পরীক্ষামূলক উৎক্ষেপণে সেটি সম্পৃক্ত থাকতে পারে। এতে আরো বলা হয়, প্রজেক্টাইলটি সলিড-ফুয়েলের ক্ষেপণাস্ত্র হওয়ার সম্ভাবনাও বাতিল করা হচ্ছে না। সলিড ফুয়েল প্রযুক্ত রকেটকে পরিবহনের কাজকে সহজ করে এবং লিকুইড-ফুয়েল চালিত রকেটের চেয়ে দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব।

এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, জাপান এই পরীক্ষার ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রটি হোকাইডো দ্বীপে আঘাত হানতে পারে- এমন আশঙ্কায় সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজও শুরু হয়েছিল।
সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘নতুন ধরনের’ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

আপডেট সময় : ১২:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩