ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

নতুন সময়সূচিতে সেবায় প্রভাব পড়বে না : স্থানীয় সরকারমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়সূচিতে সেবায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

বুধবার সকাল ৮টায় সচিবালয়ে নিজ দফতরে আসেন স্থানীয় সরকারমন্ত্রী। এরপর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে অফিসের নতুন সময়সূচি। চলবে বিকেল ৩টা পর্যন্ত। চলমান জ্বালানি ও বিদ্যুৎ সঙ্কট মোকাবিলায় সরকার নতুন এ সময়সূচি ঘোষণা করে।

নতুন সময়সূচিতে সেবা দেয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘সেবা দেয়ায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আমি খবর নিয়েছি, সব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন। যেসব সেবা দেয়া প্রয়োজন তা এই নতুন সময়সূচিতেই দেয়া সম্ভব। ‘

তিনি বলেন, ‘কৃষিক্ষেত্রের চাহিদার প্রেক্ষাপটে বিদ্যুৎ সরবরাহ খুব দরকার। আমাদের ফসল উৎপাদন করতে হবে। সারা পৃথিবীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক যে অবস্থা সৃষ্টি হয়েছে সেজন্য খাদ্যদ্রব্যের ওপর চাপ সৃষ্টি হয়েছে। জ্বালানির ওপরও মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এখন থেকে যদি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া না হয়, তাহলে অন্য যে দেশগুলো যে সমস্যায় পড়ছে সেখান থেকে রক্ষা পাওয়া যাবে না।’

মন্ত্রী বলেন, ‘অপচয় করলে জাতীয় অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হবে। আমরা অপচয় বন্ধ করতে পারলে ভালো।’

তিনি বলেন, ‘নতুন সমময়সূচি কতদিন অব্যাহত থাকবে সেটি নিয়ে টাইমফ্রেম ঠিক হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের যতগুলো সুযোগ নেয়া যায়, সবগুলোই নেয়া উচিত। ইউরোপসহ অন্যান্য অনেক দেশে সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল বন্ধ হয়ে যায়। আমাদের দেশে এ বিষয়ে চিন্তা করা উচিত।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন সময়সূচিতে সেবায় প্রভাব পড়বে না : স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট সময় : ০৭:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২