ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

নবম মজুরি বোর্ডের রোয়েদাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা

  • আপডেট সময় : ০২:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য গঠিত নবম মজুরি বোর্ডের রোয়েদাদ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবম সংবাদপত্র মজুরি বোর্ড ২০১৮’র রোয়েদাদ চূড়ান্ত করতে গঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। এর আগে মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভা কমিটি সব স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে প্রতিবেদন চূড়ান্ত করেছে। এখন এটি কেবিনেট ডিভিশনে পাঠিয়ে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিলেই নবম মজুরী বোর্ডের রোয়েদাদ গেজেট প্রকাশ করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, গণমাধ্যম কর্মী আইন সংসদে পাশ হলে ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদেরকে ওয়েজবোর্ডের আওতায় আনা সম্ভব হবে। তবে নবম মজুরি শুধু সংবাদ পত্র ও বার্তা সংস্থার জন্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবম মজুরি বোর্ডের রোয়েদাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা

আপডেট সময় : ০২:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯