ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

নরসিংদীতে ইউরো স্টার কোম্পানীর বিক্রয় প্রতিনিধি পৌনে ৫ লাখ টাকা নিয়ে পলাতক

  • আপডেট সময় : ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • / 346
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর নরসিংদী জোনের বিক্রয় প্রতিনিধি (এস আর) প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর সংবাদ পাওয়া গেছে। চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার বিশারা গ্রামের মোঃ শফিউল্লাহর পুত্র মোজাম্মেল হোসেন (৩২) ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর নরসিংদী জোনের বিক্রয় প্রতিনিধি (এস আর)  হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছিল।

ঘটনার বিবরণে জানা যায়, জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারের ৩ এল.পি. গ্যাস ব্যবসায়ীক প্রতিষ্ঠাণ থেকে এস.আর মোজাম্মেল হোসেন প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর নরসিংদী জোনের বিক্রয় প্রতিনিধি (এস আর) মোজাম্মেল হোসেন বিরুদ্ধে রায়পুরা থানা পুলিশে একটি মামলা দায়ের করা হয়েছে।

১৫ জানয়ারী রোববার ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর পণ্য-সমাগ্রী বিক্রয়কালে একই উপজেলার হাসনাবাদ বাজারের ৩ এল.পি. গ্যাস ব্যবসায়ীক প্রতিষ্ঠাণে এলপি গ্যাসের রেগুলেটর ও ইউরো স্টার ১০২ নং চুলা বিক্রয় বাবদ ৪ লাখ ৭৪ হাজার ৩৭০ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।

ভূক্তভোগী ব্যবসায়ীক প্রতিষ্ঠানসমূহ হচ্ছে- হাসনাবাদ বাজারের ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর পরিবেশক মেসার্স মুক্তিযোদ্ধা ট্রেডার্স থেকে ৬৮ হাজার ৮৮০ টাকা ,আর.এফ.এল. ও যমুনা এলপি গ্যাসের পরিবেশক মেসার্স তারেক ট্রেডার্স থেকে ৩ লাখ ৫২ হাজার ৬০০ টাকা এবং গোল্ডেন স্টার-বসুন্ধরা এলপি গ্যাসের পরিবশক মেসার্স ঝুমা ইলেকট্রনিক্স থেকে ৫২ হাজার ৮৯০ টাকা।

এ ঘটনায় রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, সে পালিয়ে বাচঁতে পারবে না, তাকে গ্রেফতারে আমরা আইনানুগ জোড় চেষ্টা চালিয়ে আসছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে ইউরো স্টার কোম্পানীর বিক্রয় প্রতিনিধি পৌনে ৫ লাখ টাকা নিয়ে পলাতক

আপডেট সময় : ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭