ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও প্রধান হিসাব রক্ষকের দূর্নীতির প্রতিবাদে কর্ম-বিরতি ও মানববন্ধন

  • আপডেট সময় : ০৫:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও প্রধান হিসাব রক্ষকের দূর্নীতির প্রতিবাদে একই দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের মাষ্টার-রোলের কর্মরত-কর্মচারীদের এক কর্ম বিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা ও উপজেলা পর্যায়ের মাষ্টার-রোলের কর্মরত-কর্মচারীরা নরসিংদী এলজিইডি ভবনের প্রধান ফটক বন্ধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী কর্ম বিরতি ও মানববন্ধন’র ফলে এলজিইডি নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকে। অনুষ্ঠিত কর্ম-বিরতি ও মানববন্ধনে জেলার ৬টি উপজেলা পর্যায়ের মাষ্টার-রোলে কর্মরত-কর্মচারীরা নরসিংদী এলজিইডি ভবনের অভ্যন্তরে প্রবেশ করে এ কর্ম বিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করে।

কর্ম-বিরতি ও মানববন্ধনকালে এলজিইডি’র কার্যালয়াধীন কর্মরত রোলার ড্রাইভার আঃ গফুর, এয়াকুব ড্রাইভার, ল্যাব পিয়ন সুমন, ল্যাব সহকারী নান্নু, কম্পিউটার অপারেটর খাদিজা আক্তারসহ কর্মচারীরা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও প্রধান হিসাব রক্ষকের দূর্নীতির প্রতিবাদে বক্তব্য রাখেন। এ সময় তারা তাদের বক্তব্যে বলেন, বিগত ৭/৮ মাস যাবৎ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ ফজ্লে রাব্বি ও হিসাব রক্ষক মোঃ তোফাজ্জল হোসেন এবং উচ্চমান সহকারী মোঃ সিরাজুল ইসলাম’র যোগ- সাজসে এলজিইডি মাষ্টার-রোলের কর্মচারীদের বেতন না দিয়ে আতœসাত করার পায়তারা করছে।

দীর্ঘদিন যাবত কর্মচারীরা বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে অতীব-মানবেতর জীবন যাপন চালিয়ে আসছে। ভূক্ত-ভোগী কর্মচারীরা উপায়ন্তর না দেখে বেতনের জন্য চাপ সৃষ্টি করে। কর্মচারীরা প্রবল ক্ষোভ ও দুঃখের সাথে বলেন, প্রতিমাসের ২২ কর্মদিবসের পরিবর্তে মাত্র ৮/১০ দিনের বেতন দিয়ে বাকী কার্য-দিবসের বেতনের টাকা আত্মসাত করার প্রত্যয়ে তালবাহানা চালিয়ে আসার এক পর্যায়ে কর্মচারীরা দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী ও প্রধান হিসাব রক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করে।
অবস্থা বেগতিক দেখে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী নরসিংদী সদর মডেল থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছে। এ সময় নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে থানা পুলিশ মানববন্ধনকারীদের উপর হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে মানববন্ধনকারীরা তাদের উপর অন্যায়ভাবে হামলা চালানোর জন্য স্থানীয় প্রশাসনের নিকট সুষ্ঠু হস্তক্ষেপ কামনা করেন।

অপরদিকে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও হিসাব রক্ষক তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করলেও মাষ্টার-রোলে কর্মরত-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও প্রধান হিসাব রক্ষকের দূর্নীতির প্রতিবাদে কর্ম-বিরতি ও মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭