ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নরসিংদীতে সাংবাদিককে হত্যার হুমকি

  • আপডেট সময় : ০২:০১:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ দৈনিক আলামিন পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হলধর দাসকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০ টা ৭ মিনিটে মোবাইল ফোনের মাধ্যমে তাকে এই হুমকি দেয়া হয়েছে।

ঘটনার সূত্রে জানা গেছে, গত ১ জুন আলম ভূইয়া নামে এক লম্পট জেলার রায়পুরা উপজেলার নলবাটা গ্রামে এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অপচেষ্টা চালায়। কিন্তু ঘটনাক্রমে ঐ ছাত্রী তার কবল থেকে নিজেকে মুক্ত করে ঘটনাটি তার মা এবং আত্মীয়-স্বজনকে জানায়।

পরে এই ঘটনা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শত শত মানুষের উপস্থিতিতে ইউপি মেম্বার, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এক শালিস দরবার করে। এই শালিস দরবারে লম্পট আলম ভূইয়া তার দোষ স্বীকার করলে দরবারীরা তাকে ২ লাখ টাকা জরিমানা এবং জুতা পেটার রায় ঘোষনা করেন।

দরবারের রায় অনুযায়ী আলমের বড় ভাই রাজু ভূইয়া নিজ হাতে আলম ভূইয়াকে জুতাপেটা করে রায় কার্যকর করে। এই দরবারের খবর বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিত্রভাবে প্রচারিত হওয়ায় রাজু ভূইয়া ও তার পরিবারের লোকজন সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়। এরই ফলশ্রুতিতে সোমবার মিলন নাম পরিচয়দানকারী এক ব্যক্তি তার মোবাইল ফোন ০১৭৮১-৭৮০০৮১ নম্বর থেকে সাংবাদিক হলধর দাসের মোবাইল নাম্বারে ফোন করে সংবাদ প্রকাশের জন্য প্রথমে মানহানির মামলার হুমকি দেয়। পরে তাকে পুলিশ দিয়ে চোখ বেধে নিয়ে যাবার হুমকি দেয়।

সর্ব শেষ সাংবাদিক হলধর তার নিকট নতি স্বীকার না করায় তাকে হত্যার হুমকি দেয়। কথিত মিলন জানায় সে আলমের বড় ভাই রাজু ভূইয়ার বন্ধু। তার বাড়ী জামালপুর। সে একটি সরকারী দপ্তরে চাকুরী করে।

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে সাংবাদিককে হত্যার হুমকি

আপডেট সময় : ০২:০১:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭