ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নরসিংদীর শিবপুরে কৃষককে গলা কেটে হত্যা

  • আপডেট সময় : ০২:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • / 954
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ   নরসিংদীর শিবপুরে বজলুর খান (৬৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বজলুর খান উত্তর সাধারচর এলাকার মৃত রূপচাঁন খানের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, গত সপ্তাহে উত্তর সাধারচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শরীফ নিহত বজলুর খানের কলা ক্ষেত থেকে কলার ছড়ি কেটে নেয়। এতে বজলুর খান সন্ত্রাসী শরিফের মামা হান্নান মাস্টারের কাছে বিচার দেয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে শরীফ তার বাড়ীর কাছে বজলুরকে পেয়ে পিছন থেকে এসে  চাপাতি দিয়ে তার ঘাড়ে উপর কোপিয়ে আহত করে। এতে শরীফ এর গলা দিয়ে ফিনকির মতো রক্তধারা প্রবাহিত হয়ে রক্তশূণ্যতায় আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শরীফ সাবেক এমপি জহিরুল হক মোহনের ভাগিনা বলে ক্ষমতার দাপটে এলাকায় যা ইচ্ছা তাই করে বেড়ায়। তার ভয়ে এলাকার নিরীহ মানুষ তটস্থ থাকে বলে নিহতের ভাতিজা জাকারিয়া জানান। সে অবিলম্বে শরীফকে গ্রেফতার করে  আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
এদিকে ঘটনার পর পর ঘাতক শরীফ গা ঢাকা দিয়েছে।

এ ব্যাপারে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয় নাই। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীর শিবপুরে কৃষককে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০২:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭