ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার

নাইজেরিয়ায় ‘স্কুল অব ইঞ্জিনিয়ারিং’ প্রতিষ্ঠার উদ্যোগ নিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : ০৮:৪৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
  • / 335
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   নাইজেরিয়ায় ‘স্কুল অব ইঞ্জিনিয়ারিং’ প্রতিষ্ঠার উদ্যোগ নিল  দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।  নাইজেরিয়ায় সফটওয়্যার, টেক্সটাইল ও জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষা প্রসারের উদ্দেশ্যে আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনা (এইউকে)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি সাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংবিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিংয়ারিং বিভাগ ও মাস্টার্স অব পাবলিক হেলথ বিভাগ। গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়।

সমঝোতা চুক্তিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনার উপাচার্য অধ্যাপক সেহু গার্কি আদাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাক্ষর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং সংশ্লিষ্ট  অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ। এই চুক্তি সাক্ষরের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাইজেরিয়ায় তাদের শিক্ষাকার্যক্রম সম্প্রসারিত করল।

উল্লেখ্য, আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনা ২০০৫ সাল থেকে নাইজেরিয়ায় প্রথম ইসলামিক ইউনিভার্সিটি হিসেবে শিক্ষা বিস্তারে কাজ করছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি মানবিক ও বিজ্ঞান বিষয়ে শিক্ষা প্রদান শুরু করেছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রকৌশল স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনার উপাচার্য অধ্যাপক সেহু গার্কি আদাও এবং শিক্ষা পরিকল্পনা বিভাগের পরিচালক আলহাজ মুহাম্মদ লাওয়াল লামিদো ১৩ ডিসেম্বর বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে আসেন। এসময় তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ,  টেক্সটাইল ইঞ্জিনিংয়ারিং ও জনস্বাস্থ্য বিভাগের গবেষণাগার পরিদর্শন করেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংবিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিংয়ারিং বিভাগ ও পাবলিক হেলথ বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হন।
ক্যাপশনঃ নাইজেরিয়ায় সফটওয়্যার, টেক্সটাইল ও জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষা প্রসারের উদ্দেশ্যে ‘স্কুল অব ইঞ্জিনিয়ারিং’ প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনা (এইউকে)- এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনার উপাচার্য অধ্যাপক সেহু গার্কি আদাও এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও এমপিইউচ বিভাগের প্রধান ।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় ‘স্কুল অব ইঞ্জিনিয়ারিং’ প্রতিষ্ঠার উদ্যোগ নিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৮:৪৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮