ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ডেথ রেফারেন্স হাইকোর্টে

  • আপডেট সময় : ০২:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামীদের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। সঙ্গে রায়ের কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে। রবিবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত থেকে এ নথিপত্র পাঠানো হয়েছে। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ‘র‌্যাব একটি সুশৃঙ্খল বাহিনী। জঙ্গি দমন, সন্ত্রাস দমন, মাদক নির্মূল এসব কাজে র‌্যাবের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। র‌্যাব একটি প্রশংসিত বাহিনী। র‌্যাবের উচ্ছাভিলাষী কয়েকজন কর্মকর্তার কারণে এ সাত খুনের ঘটনা ঘটলেও র‌্যবের সুনাম ক্ষুন্ন হয়নি।’

রবিবার ৭ খুন মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। গত ১৬ জানুয়ারি সাত খুন মামলার রায় দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন।

বিচারক র‌্যাবকে তিরস্কার করেছেন উল্লেখ করে ওয়াজেদ আলী খোকন জানান, ‘তিরস্কার মানে ভবিষ্যতে যাতে এ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হয়। বিচারক এটাকেই তিরস্কার হিসেবে আখ্যায়িত করেছেন।’
তিনি আরও বলেন, ‘বিচারক পর্যবেক্ষণে আরও বলেছেন, নূর হোসেনের টার্গেট ছিল নজরুল ইসলাম। দুজনেই এলাকায় প্রভাববিস্তার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পরেন। দুজনেই সন্ত্রাসী ছিলেন, দুজনের ছিল বিশাল বাহিনী। তাদের দ্বন্দ্বের জের ধরে প্রাণ হারাতে হয়েছে নিরীহ ছয় জনকে।’

বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে ওয়াজেদ আলী খোকন জানান, ‘মামলার জুডিশিয়াল রেকর্ড, রায় ও ডকুমেন্ট হাইকোর্টে পাঠানো হবে। ডেথ রেফারেন্সে এই মামলার শুনানি হবে। আমরা আশা করবো নিম্ন আদালতের রায় হাইকোর্টেও বহাল থাকবে।’

তিনি জানান, সাত খুনের দুটি মামলার রায় ১৬৩ পাতা করে। প্রতি মামলায় ১১ হাজার করে লাইন। মোট ২২ হাজার লাইন। ইংরেজিতে রায় দেওয়া হয়েছে।
গত ১৬ জানুয়ারি আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল চাকুরিচ্যুত তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক উপ অধিনায়ক মেজর (অব.) আরিফ হোসেন ও সাবেক ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এম এম রানাসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশে দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল  ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর ৩ দিনপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ছয়জনের লাশ। পরদিন আরও একজনের লাশ ভেসে ওঠে নদীতে। নজরুল ইসলাম ও চন্দন সরকার ছাড়া বাকিরা নিহতরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম। এরপর স্বজনরা লাশগুলো শনাক্ত করেন।

লাশ উদ্ধারের এক দিন পর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে  নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।  ১১ মে, একই থানায় আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। পরে  মামলা  দু’টি একসঙ্গে তদন্ত করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ডেথ রেফারেন্স হাইকোর্টে

আপডেট সময় : ০২:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭