ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর হামলা : আ.লীগ নেতা সুরুজ ২ দিনের রিমান্ডে

  • আপডেট সময় : ১০:০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
  • / 328
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগরে হামলার ঘটনায় গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মো: সুরুজ আলীকে ২ দিনের রিমান্ডে দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ রিমান্ড আদেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান জানান, সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। তবে এদিন রিমান্ড আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে আজ মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম আসামি সুরুজ আলীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রাম থেকে সুরুজ আলীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলার ঘটনার সঙ্গে প্রাথমিক সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগ সাময়িক বহিষ্কার করে চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলীকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাসিরনগর হামলা : আ.লীগ নেতা সুরুজ ২ দিনের রিমান্ডে

আপডেট সময় : ১০:০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭