ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর বিরুদ্ধে হত্যা মামলা

  • আপডেট সময় : ০৫:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
হত্যা ও বিস্ফোরক আইনের মামলার আসামি করা হয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে। রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় আসামি করা হয়েছে তাকে। সোমবার (২৭ আগস্ট) যাত্রাবাড়ি থানায় বাদী হয়ে মামলাটি করেন মো. ইউসুফ নামের এক ব্যক্তি।

মামলার এজাহারে গত ১৯ জুলাই যাত্রাবাড়ি থানাধীন উত্তর কুতুবখালি বউবাজার এলাকার মাদরাসার সামনে প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী-জনতাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে খুন এবং সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

যাত্রাবাড়ি থানায় করা এ মামলায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হিসেবে পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে ৩৬ নম্বর আসামি করা হয়েছে।

এদিকে, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে। এতে আরও আসামি করা হয়েছে ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মোহাম্মদ এ আরাফাত, আনিসুল হক, শ ম রেজাউল করিম ছাড়াও আওয়ামী লীগ ও দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশ সদস্যসহ ২৩৩ জনকে। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় : ০৫:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪