ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

না ফেরার দেশে জাহানারা ভূঁইয়ার মেয়ে অভিনেত্রী শিরিন জাহান আঁখি

  • আপডেট সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / 357
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

একসময়ের চলচ্চিত্রের শিশুশিল্পী-অভিনেত্রী শিরিন জাহান আঁখি, গতরাত সাড়ে বারোটায় পূর্ব রাজাবাজার ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন তাঁর মামা চলচ্চিত্র প্রযোজক-প্রদর্শক মঞ্জুর এলাহী। তিনি বলেন- গতরাতে ঢাকার পূর্ব রাজাবাজারস্থ নিজ বাসায়, সে হৃদরোগে আক্রান্ত হয়। হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়।

শিরিন জাহান আঁখি ১৯৭২ সালের ৪ ডিসেম্বর, ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সিরাজুল ইসলাম ভুঁইয়া (প্রয়াত) গীতিকার-পরিচালক, মা জাহানারা ভূঁইয়া (বহুদিন অসুস্থ, আমেরিকায় চিকিৎসাধীন) একজন অভিনেত্রী-গীতিকার-পরিচালক । তাঁর বড় চাচা সফদার আলী ভূঁইয়া ছিলেন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক-পরিচালক।

তাঁর বড় মামা চিত্রপরিচালক আজীজ আহমেদ বাবুল (প্রয়াত), আর এক মামা মঞ্জুর এলাহি চলচ্চিত্র প্রদর্শক-প্রযোজক ।

প্রয়াত আখিঁর স্বামী আনোয়ার উজ্জামান আনোয়ার (সাবেক ৪০ নং ওয়ার্ড কমিশনার), তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শিরিন জাহান আঁখি এক সময় শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রসমূহ- প্রেমনগর, গলি থেকে রাজপথ, শমসের, গীত, মহান, ভাগ্যলিপি, অভাগী ও রঙীন রূপবান অন্যতম।

আজ বাদ আসর পূর্ব রাজাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমা শিরিন জাহান আঁখির জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

না ফেরার দেশে জাহানারা ভূঁইয়ার মেয়ে অভিনেত্রী শিরিন জাহান আঁখি

আপডেট সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪