ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

নিঃসঙ্গ হয়ে পড়েছে আমেরিকা : ইরানের প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ১২:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • / 371
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতার ক্ষতি করতে গিয়ে আমেরিকা নিঃসঙ্গ হয়ে পড়েছে। মার্কিন সরকারের এই অসহায় অবস্থা ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন বলেও মন্তব্য করেছেন তিনি।

হাসান রুহানি তেহরানে ইরানি আলেমদের একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাতে আরো বলেছেন, ইরানি জনগণের ঐক্যবদ্ধ সমর্থন এবং সর্বোচ্চ নেতার দিকনির্দেশনায় পরমাণু সমঝোতা অর্জিত হয়েছে।

এই সমঝোতার মাধ্যমে অর্জিত সফলতার কথা বর্ণনা করতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়া, ক্রমান্বয়ে বহির্বিশ্বের সাথে ব্যাংকিং লেনদেনের বাধাগুলো অপসারণ এবং ইরানে বিশ্বের বহু দেশের হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ- এসবই সম্ভব হয়েছে পরমাণু সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে।

রাজনৈতিক দিক দিয়ে এই সমঝোতার ক্ষতি করতে গিয়ে আমেরিকা একা হয়ে পড়েছে বলে উল্লেখ করেন রুহানি। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ এই সমঝোতায় স্বাক্ষরকারী সবগুলো দেশ অভিন্ন কণ্ঠে পরমাণু সমঝোতা বাস্তবায়নের অঙ্গীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

নিঃসঙ্গ হয়ে পড়েছে আমেরিকা : ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১২:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭