ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিজ হাতে কাবাঘর পরিষ্কার করলেন মোহাম্মদ বিন সালমান (ভিডিও)

  • আপডেট সময় : ০৭:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পবিত্র কাবাঘর পরিষ্কার করলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষে বার্ষিক এ পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় বিন সালমান নিজ হাতে কাবাঘর ধুয়েমুছে পরিষ্কার করে মূল্যবান আতর দিয়ে তা সুগন্ধিযুক্ত করেন।

স্থানীয় সময় সোমবার রাতের এ কর্মসূচিতে যুবরাজকে সহায়তা করে দেশটির রাজকীয় প্রতিনিধিদল। বার্ষিক এ পরিষ্কার উৎসবে পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান ও মসজিদুল হারামের ইমাম শায়খ আব্দুর রহমান আস সুদাইস, ইমাম শায়খ সালেহ হুমাইদ ও শায়খ বালিলাসহ মুসলিম বিশ্বের রাষ্ট্রদূত, আলেম ও দেশটির উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি বিন ফয়সালকে নিয়ে ক্রাউন প্রিন্স বিন সালমান মসজিদুল হারামে প্রবেশ করেন। এ সময় শায়খ আব্দুর রহমান আস সুদাইসের নেতৃত্বে কাবা শরিফের ইমামরা তাকে অভ্যর্থনা জানান।

প্রবেশের পরই ক্রাউন প্রিন্স পবিত্র কাবাঘর তাওয়াফ সম্পন্ন করে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। এরপর কাবাঘরের অভ্যন্তরে প্রবেশ করেন এবং পৃথিবীর সর্বপ্রথম ও অন্যতম পবিত্র ঘর ধোয়া ও পরিষ্কারের সম্মান লাভ করেন মোহাম্মদ বিন সালমান। ধোয়ামোছার পর সবাইকে নিয়ে সেখানে দুই রাকাত সুন্নাত নামাজ পড়েন।

কাবাঘর পরিষ্কারে ৫০ তোলা গোলাপজল ও উন্নত মানের উদ সুগন্ধিযুক্ত ৪৫ লিটার জমজমের পানি ব্যবহার করা হয়। এর আগে নিজ হাতে মোহাম্মদ বিন সালমান কাবার ভেতরের দেয়াল কাপড় দিয়ে পরিচ্ছন্ন করেন।

কাবাঘর পরিচ্ছন্ন প্রকল্পের পরিচালকের সূত্র আলআরাবিয়া জানায়, পবিত্র এ ঘর ধোয়ায় ব্যবহৃত প্রতিটি বস্তুতে স্বর্ণের প্রলেপ ও নির্যাস দেয়া হয়। এমনকি এখানে ব্যবহৃত চারটি ঝাড়ুতেও স্বর্ণের ব্যবহার থাকে। কাবার অভ্যন্তরের আগে এই ঝাড়ুগুলো দিয়ে ঘরটির বাইরের দেয়ালগুলো পরিষ্কার করা হয়।

সূত্র : আলআরাবিয়া

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিজ হাতে কাবাঘর পরিষ্কার করলেন মোহাম্মদ বিন সালমান (ভিডিও)

আপডেট সময় : ০৭:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২