সংবাদ শিরোনাম ::
নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : খালেদা জিয়া
- আপডেট সময় : ০৭:০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
- / 235
বিডিসংবাদ ডেস্কঃ আগামী দিনে যে কর্মসূচি আসবে সে কর্মসূচির জন্য প্রস্তুত হতে হবে বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । আন্দোলন ও নির্বাচন, সবকিছুর জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে।
আওয়ামী লীগের শৃঙ্খল থেকে মুক্ত হতে হলে আমাদের আরেকবার জেগে উঠতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। গণতন্ত্রের জন্য সংগ্রাম করি। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। বিএনপি নির্বাচনের দল। আমরা নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে চাই।
গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন।




















