ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

নির্বাচন আর রোহিঙ্গাকে এক সাথে মেলানোর কোনো যুক্তি নেই : ওমর ফারুক

  • আপডেট সময় : ০৫:০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • / 222
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ২০১১ সালের অক্টোবর মাসে রোড শো করেছিলেন খালেদা জিয়া। আবার ২০১৭ সালেও তিনি রোড মার্চের নামে রোড ক্যু করলেন। নির্বাচন আর রোহিঙ্গাকে এক সাথে মেলানোর কোনো যুক্তি নেই। রোহিঙ্গা শিবির পর্যন্ত বিএনপি নেত্রী গেলেন গাড়িবহর নিয়ে পথে পথে লোক জড়ো হলো। কিন্তু তাদের ব্যানারে দেখা গেল তারা সবাই মনোনয়ন প্রত্যাশী।

মনোনয়ন প্রত্যাশীরা পথে পথে কর্মী সমাবেশ করলেন। রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি ব্যানার বা ফেস্টুন দেখা গেল না। এমনকি পথে পথে বিএনপি নেত্রীর সাথে রিলিফ নিয়েও কেউ এগিয়ে এলেন না।

আজ সোমবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনউদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহম্মেদ খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচন আর রোহিঙ্গাকে এক সাথে মেলানোর কোনো যুক্তি নেই : ওমর ফারুক

আপডেট সময় : ০৫:০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭