ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

নির্বাচন সামনে : চাল রফতানি বন্ধ করতে পারে ভারত

  • আপডেট সময় : ১১:১৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চাল রফতানি বন্ধ করে দিতে পারে ভারত। বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে ভারত। সংবাদ সংস্থা ব্লুমবার্গ সূত্রে খবর দিয়েছে যে ভারত সরকার এখন পরিকল্পনা নিচ্ছে বাসমতী নয় এমন চাল যাতে রফতানি আপাতত বন্ধ করে দেয়া যায়। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

ওয়াকিবহাল মহলের মতে, আসলে সামনেই ভারতীয় পার্লামেন্ট তথা লোকসভা নির্বাচন। তার আগে চালের দাম বেড়ে গেলে মহা সমস্যায় পড়ে যাবে ক্ষমতাসীন দল। সে কারণে একেবারে সতর্ক হয়ে পা ফেলতে চাইছে সরকার। চাল রফতানি করতে গিয়ে যদি দেশের চালের ঘাটতি দেখা যায় তবে স্বাভাবিতকভাবেই দাম বেড়ে যেতে পারে। এতে সমস্যায় পড়বেন আমজনতা। সে কারণেই এবার নয়া সিদ্ধান্তের দিকে এগোচ্ছে ভারত সরকার। এমনটাই খবর। আর কোনো কারণ কী আছে?

সূত্রের খবর, এবার উত্তরভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হয়েছে। এর জেরে চাল উৎপাদনে ক্ষতির মুখে পড়তে পারে দেশ। এরপর যদি চাল রফতানি করা হয় তখন সমস্যা আরো বাড়বে। সে কারণে চালের বাজারে দাম বৃদ্ধি রুখতে নয়া উদ্যোগ ভারত সরকারের। ইকোনমিক টাইমস সূত্রে খবর, ২০২২ সালে ভারত প্রায় ৫৬ মিলিয়ন টন চাল বিদেশে রফতানি করেছিল। সব মিলিয়ে বিশ্বের ৪০ শতাংশ চাল ভারত রফতানি করে।

রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিভি কৃষ্ণা রাও সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারত বিশ্বের অন্যতম সস্তায় চাল সরবরাহকারী দেশ। তবে বর্তমানে নতুন সহায়ক মূল্যের জেরে চালের দাম বেড়েছে। সে কারণে অন্যান্য সরবরাহকারীও চালের দাম বৃদ্ধি করতে শুরু করেছে।

এদিকে বিশ্বের প্রায় তিন শ কোটি মানুষ চালের উপর নির্ভরশীল। আর এশিয়াতেই প্রায় ৯০ শতাংশ চাল উৎপাদিত হয়। এদিকে গত বছর ভারত ভাঙা চাল রফতানির ক্ষেত্রে লাগাম টেনেছিল। কার্যত নিষিদ্ধ করে দিয়েছিল এই ধরনের চাল রফতানি। সাদা ও ব্রাউন চাল জাহাজে করে পাঠানোর ক্ষেত্রে ২০ শতাংশ কর আরোপ করাও শুরু করেছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছিল ভারত।
সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচন সামনে : চাল রফতানি বন্ধ করতে পারে ভারত

আপডেট সময় : ১১:১৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩