ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নির্বাচন সুষ্ঠু হলেও আস্থা সৃষ্টি হয়নি : ফখরুল

  • আপডেট সময় : ০২:৪১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থা সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচনে নিয়ম ভঙ্গ করেছেন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব মিলিয়ে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু এই নির্বাচন কমিশনের ওপর এখনো আস্থা আনার মত তেমন কিছু হয়নি।

বিএনপির মহাসচিব আরো বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের কোনো আস্থা নেই। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি। রংপুর নির্বাচনে যত ভালোই করুক। কারণ, নির্বাচন কমিশনের গঠন প্রণালীই হচ্ছে ভুল। একটা বড় নির্বাচন হলেই বোঝা যাবে, নির্বাচন কমিশন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচন সুষ্ঠু হলেও আস্থা সৃষ্টি হয়নি : ফখরুল

আপডেট সময় : ০২:৪১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭