ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

নিষেধাজ্ঞা আরোপ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা যাবে না

  • আপডেট সময় : ১১:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পিয়ংইয়ং-এর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা চালানোর জন্য দক্ষিণ কোরিয়া ও জাপানের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া।

দেশটির নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইয়ো-জং মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ করে দেয়া এক বক্তব্যে প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেও তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা যাবে না।

কিম ইয়ো জঙের বক্তব্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়া আমাদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিম জং-উনের বোন বলেন, কিন্তু যখন আমাদের বেঁচে থাকা ও উন্নয়নের অধিকার হুমকিগ্রস্ত হচ্ছে তখন আমরা কেন নিষেধাজ্ঞাকে ভয় পাবো এবং থেমে যাবো?

কিম ইয়ো-জং আরো বলেন, তার দেশ একটি গোয়েন্দা উপগ্রহ তৈরির যে চেষ্টা করছে সেটি উত্তর কোরিয়ার নিরাপত্তার সাথে সরাসরি জড়িত।

গত রোববার একটি গোয়েন্দা উপগ্রহ তৈরির ‘গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত পর্যায়ের’ পরীক্ষা চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়া। সে ঘোষণার দুদিন পর দেশটির দ্বিতীয় শীর্ষ ব্যক্তি হিসেবে পরিচিত কিম ইয়ো-জং এসব কথা বললেন। বার্তা সংস্থা কেসিএনএ রোববার জানায়, উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা এনএডিএ ওই পরীক্ষা চালায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিষেধাজ্ঞা আরোপ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা যাবে না

আপডেট সময় : ১১:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২