ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

নীল নদে বাস পড়ে শিশুসহ নিহত ২১

  • আপডেট সময় : ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন শিশুসহ অন্তত ২১ জন। নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে বাস পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।

গতকাল শনিবার রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্ভবত স্ট্রিয়ারিং হুইলের গোলমালের কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পর সোজা গিয়ে পড়ে নীল নদের খাতে।

তবে এই এলাকায় দুর্ঘটনার খবর বিরল নয়। গত জুলাইয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে একটি বাস। তাতে ২৩ জন নিহত হন, আহত হন ৩০ জন। অক্টোবরে মিনিবাসে ধাক্কা মারে একটি ট্রাক। তাতে অন্তত ১০ জনের প্রাণ যায়।

দেশটির কর্মকর্তারা বলছেন, ২০২১ সালে প্রাচীন এই শহরে প্রায় ৭০০০ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন।
সূত্র : দি মিরর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীল নদে বাস পড়ে শিশুসহ নিহত ২১

আপডেট সময় : ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২