ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

নেপালে উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকার ঝুঁকিতে

  • আপডেট সময় : ১২:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচন্ডের সাথে মতবিরোধের জের ধরে নেপালের উপপ্রধানমন্ত্রীসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। এর মাধ্যমে ক্ষমতাসীন জোটে ভাঙনের সৃষ্টি হয়েছে। অবশ্য সরকার এতে ঝুঁকিতে থাকলেও এখনই পড়ে যাওয়ার শঙ্কা নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

উপ-প্রধানমন্ত্রী রাজেন্দ্র লিঙদেন ও অপর তিন মন্ত্রী শনিবার পদত্যাগ করেন। তিনি পরে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা যে জোটে যোগ দিয়েছিলাম, তা আর বহাল নেই।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, মন্ত্রীদের পদত্যাগ সত্ত্বেও সরকারের এখনই পতন হবে না। তবে এই গোলযোগের ফলে নতুন কোয়ালিশন গঠিত হতে পারে।

প্রচন্ড শুক্রবার বলেন, তিনি পরবর্তী রাষ্ট্রপতি পদে তার জোটের শরিক দল কমিউনিস্ট ইউনিফাইয়েড মাক্সিস্ট লেনিনিস্ট (ইউএমএল) দলের প্রার্থীর বদলে নেপালি কংগ্রেসের রাম চন্দ্র পাউডেলকে সমর্থন করবেন। তিনি এই সিদ্ধান্তের কারণ জানাননি। উল্লেখ্য, প্রচন্ডের মাওয়েস্ট সেন্টার পার্টির সাবেক মিত্র এই নেপালি কংগ্রেস।

গত নভেম্বরে অনুষ্ঠিত নেপালের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর ফলে প্রচন্ডের নেতৃত্বে জোট সরকার গঠিত হয়। তিনি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন।

নেপালে চীন ও ভারতের মধ্যে ভূরাজনৈতিক দ্বন্দ্ব চলছে বলে বিশ্লেষকেরা জানান।
সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপালে উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকার ঝুঁকিতে

আপডেট সময় : ১২:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩