ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ৪০

  • আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

৭২ জন আরোহী নিয়ে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার সকালে রাজধানী কাঠমুন্ডু থেকে পোখারায় যাওয়ার পথে বিমানটি পোখারা বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

বিমানে ১৫ বিদেশীসহ ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। এখন পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে আছে কিনা তা জানা যায়নি।

ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বর্তাউলা ভারতের এনডিটিভিকে জানিয়েছেন, আজ সকালে বিমানটি ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে কাঠমুণ্ডু থেকে পোখারা যাচ্ছিল। এ সময় পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় সেটি বিধ্বস্ত হয়।

স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং তাতে সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। আপাতত পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আরো লাশ উদ্ধার হতে পারে। তিনি জানান, বিমানটি দুই টুকরো হয়ে গেছে।

সূত্র : রয়টার্স ও এনডিটিভি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ৪০

আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩