ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা

পত্নীতলায় উদ্ধারকৃত নীলগাইটি নেওয়া হচ্ছে রামসাগর চিড়িয়াখানায়

  • আপডেট সময় : ১১:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
  • / 257

নওগাঁর পত্নীতলায় উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় বন্যগরু নীলগাইটি।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় বন্যগরু নীলগাইটি দিনাজপুরের রামসাগর চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে। বিষয়টির সত্যতা স্বীকার করেন, পতœীতলা উপজেলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার শীল।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সোমবার বেলা সাড়ে ৮টার দিকে জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের হোকমাপুর গ্রামের কানুপাড়ার একটি মাঠে স্থানীয়রা নীলগাইটি প্রথমে দেখতে পান। পওে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ও স্থানীয় এলাকাবাসীর প্রচেষ্টায় উদ্ধার করা হয় নীলগাইটি।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম জানান, নীলগাইটি উদ্ধারের পর সোমবার রাত অবধি পতœীতলা-১৪ বিজিবির হেফাজতে ছিল।
পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ধারণা করা হচ্ছে বিলুপ্তপ্রায় বন্যগরু নীলগাইটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। ওই নীলগাইটির মালিক দাবি করে কেউ চিঠি না দেওয়ায় রাজশাহী বন্যপ্রাণী অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। ওই নীলগাইটিকে দিনাজপুর জেলার রামসাগর চিড়িয়াখানায় প্রেরণের প্রস্তুতি চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি জেলার মান্দা উপজেলার জোত বাজার এলাকায় একটি নীলগাই উদ্ধার করা হয়েছিল। পরে রাজশাহী বন বিভাগের মাধ্যমে বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে আহত নীলগাইটি সুস্থ হলে কিছদিন পর রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র ও নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় দিনাজপুর জেলার রামসাগর চিড়িয়াখানায় প্রেরণ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পত্নীতলায় উদ্ধারকৃত নীলগাইটি নেওয়া হচ্ছে রামসাগর চিড়িয়াখানায়

আপডেট সময় : ১১:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯