ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল করবে সরকার ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন

পত্নীতলায় বিদ্যুৎ স্পর্শে দুই কৃষক নিহত

  • আপডেট সময় : ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
  • / 169

নওগাঁর পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নিহত কৃষক মোস্তফা ও মোজাফফর। -প্রতিনিধি।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় বোরো ধানের মাঠের পানি সেচ কাজের ব্যবহৃত মোটর পাম্পের বৈদুতিক তারে জড়িয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, ২ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের একটি মাঠে ওই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, উষ্টি গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র গোলাম মোস্তফা (৩৮) ও একই গ্রামের মৃত শামসুদ্দিনের পুত্র মোজাফফর রহমান (৩০)। জানা যায়, বোরো ফসলের পানি সেচের কাজে বৈদ্যুতিক মোটর চালিত তারের স্পর্শে প্রথমে গোলাম মোস্তফা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে মোজাফফর রহমানও বৈদুতিক স্পর্শের কবলে পড়েন ও চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থল হতে দ্রুত আহতদের পতœীতলা সরকারি হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ মৃত্যুর খবর ওই গ্রামে পোঁছালে এলকায় শোকের মাতম নেমে আসে।

খবর পেয়ে হাসপাতালে লাশগুলো দেখতে আসেন পতœীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হামিদ । এসময় নিহতদের শোকাহত স্বজনদের সমবেদনা জানান তিনি।
উপরোক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পত্নীতলায় বিদ্যুৎ স্পর্শে দুই কৃষক নিহত

আপডেট সময় : ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯