ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন লেবাননের প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ১০:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লেবাননে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পদত্যাগ করলেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন।

রোববার সরকারি বাসভবন ছেড়েছেন ৮৯ বছর বয়সী এ খ্রিস্টান প্রেসিডেন্ট। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের।

লেবাননে বন্দরে ভয়াবহ বিস্ফোরণ এবং চরম রাজনৈতিক সঙ্কটে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময়ের মধ্যে দেশটিতে কয়েকটি বড় ধরনের আন্দোলন সামাল দিতে হয়েছে তাকে।

এ অবস্থায় তার পদত্যাগে উত্তরসূরি কে হতে যাচ্ছেন, তা জানায়নি দেশটির বর্তমান সরকার।

বর্তমানে একটি তত্বাবধায়ক সরকার দেশটি পরিচালনা করছে। গত ছয় মাস ধরে নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় এখনও স্থিতিশীলতা ফেরেনি লেবাননে।

২০১৬ সালে লেবাননের প্রেসিডেন্ট পদে বসেন মিশেল আউন। দায়িত্ব পেয়ে সে সময় সুন্নি রাজনীতিক সাদ আল-হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়েছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদত্যাগ করলেন লেবাননের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১০:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২