ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

পরচুলা পরে দ্বিতীয় বিয়ের চেষ্টা, অতঃপর…

  • আপডেট সময় : ১১:৫৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

একটি স্ত্রী থাকা সত্ত্বেও আরো একটি বিয়ে করতে যাচ্ছিলেন ব্যক্তি। পরচুলা মাথায় লাগিয়ে, বর সেজে যেই না বিয়ের মঞ্চের দিকে যাচ্ছিলেন, তখনই কনে পক্ষ জানতে পারে সত্যিটা। এরপর মঞ্চে যে দৃশ্য দেখা যায়, তা কোনো ফিল্মি দৃশ্যের থেকে কম নয়।

ঠিক বিয়ের আগে কনেপক্ষ জানতে পারে, বর ইতিমধ্যেই বিবাহিত। মাথায় পরচুলা পরে এসে গেছেন বিয়ে করতে। ঘটনাটি ভারতের বিহারের গয়া জেলার। সেখানে সব সত্যি সামনে আসার পর বিয়ের মঞ্চেই বরকে ব্যাপক মারধর করা হয়। দৃশ্যটি কোনো ফিল্মের মারপিটের দৃশ্যের চেয়ে কম নয়।

তবে বর যে বিবাহিত সে কথা প্রথমে জানা যায়। তারপর তাকে মারধর করতে গিয়ে দেখা যায়, বরের মাথার চুলও নকল। ব্যাস! আর কে রোখে! এরপর বরের ওপর তুমুল মারধর শুরু হয়ে যায়। বের হয়ে আসে আসল সত্যি। বরের মাথায় চুল নেই বলে জানা যায়। এছাড়াও জানতে পারা যায় যে বরের বয়স ৫৫ বছর। এদিকে, কনের বয়স ১৮। বর সম্পর্কে আরো একটু খবর নিতেই কনের বাড়ির লোকের কাছে আসল ঘটনা ফাঁস হয়।

এরপর সেই মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রকেট গতিতে ভাইরাল হতে থাকে। অবশ্য, ওই ভাইরাল ভিডিও যাচাই করেনি হিন্দুস্তান টাইমস। বিয়ের মঞ্চে বেধড়ক মারধররে পর ওই দ্বিতীয় বিয়ে করতে আসা বিবাহিত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

উল্লেখ্য, ভারতে বিয়ে ঘিরে একাধিক ধরনের ঘটনা প্রায়ই সামনে আসে। কিছুদিন আগেই, উত্তর প্রদেশের বারেলিতে বিয়ে ছেড়ে পালাতে যাচ্ছিলেন বর। তখনই সন্দেহ হয় কনের। বিয়ের পোশাক পরে কনে ছুটে যান। তার সন্দেহমাফিক একটি বাসে উঠেই তিনি বরকে খুঁজে পান। শেষমেশ বিয়ে হয় তাদের। আরো এক ঘটনায় বিয়ের মণ্ডপে এসে বরের জায়গায় কনের প্রেমিককে সিঁদুর পরাতে দেখা যায়। তুমুল হইচই হয়ে যায় বিয়ের আসরে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরচুলা পরে দ্বিতীয় বিয়ের চেষ্টা, অতঃপর…

আপডেট সময় : ১১:৫৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩