ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

পরমাণু চুক্তি মেনে চলবে রাশিয়া

  • আপডেট সময় : ১০:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া মঙ্গলবার বলেছে, তারা নিউ স্টার্ট চুক্তির মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাগুলো মেনে চলবে। দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র চুক্তিতে মস্কোর অংশগ্রহণ স্থগিত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর এই কথা জানানো হলো। খবর এএফপি’র।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া এই চুক্তির মেয়াদকালে একটি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি পোষণ করতে চায় এবং তারা চুক্তির (নিউ স্টার্ট) মাধ্যমে নির্ধারিত কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের পরিমাণগত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলবে।’
চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের গোড়ার দিক পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বের দ’ুটি প্রধান পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যে সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এটি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের ‘ধ্বংসাত্মক পদক্ষেপের’ পর পুতিনের এমন সিদ্ধান্ত আসে। ২০১০ সালে প্রথম এই চুক্তি স্বাক্ষর করা হয়।
এক্ষেত্রে মন্ত্রণালয় ওয়াশিংটনের ‘চরম শত্রুতার’ ইঙ্গিত দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ইউক্রেন সংঘাত উস্কে দিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
বিবৃতিতে বলা হয়, কিয়েভকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন করা ওয়াশিংটন রাশিয়ার জন্য ‘মৌলিকভাবে ভিন্ন নিরাপত্তা পরিবেশ’ তৈরি করেছে।
মস্কো বলেছে, এই স্থগিতের অন্য কারণ গুলোর মধ্যে রয়েছে ওয়াশিংটন চুক্তিটির ‘প্রধান বিধান লঙ্ঘন করেছে।’
এতে আরো বলা হয়, ওয়াশিংটন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রগুলোর নাম পরিবর্তন করেছে যাতে এগুলো ‘আর চুক্তির সংজ্ঞার আওতায় না পড়ে বা ‘রাশিয়ার পক্ষকে নির্ভরযোগ্যভাবে যাচাই করার সুযোগ না দিয়ে অস্ত্রগুলোর নাম রুপান্তরিত করার ঘোষণা দেয়।’
অবশ্য মন্ত্রণালয়টি জানিয়েছে যে, চুক্তিটি স্থগিত করার রাশিয়ার সিদ্ধান্ত ‘পরিবর্তনযোগ্য’। তবে এক্ষেত্রে ওয়াশিংটনকে ‘অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরমাণু চুক্তি মেনে চলবে রাশিয়া

আপডেট সময় : ১০:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩