ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

পরমাণু সমঝোতা পুনবর্হালের আলোচনা সঠিকভাবেই এগুচ্ছে : আব্দুল্লাহিয়ান

  • আপডেট সময় : ১১:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা সঠিক পথেই এগুচ্ছে। তিনি আশা করেন, এ পথেই হয়ত কূটনৈতিক সফলতা আসবে এবং পরমাণু ইস্যুতে দু’পক্ষের মধ্যে নতুন করে চুক্তি হবে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরবিকে তিনি বলেন, সাম্প্রতিক আদান-প্রদান করা বার্তার মাধ্যমে যে সমঝোতা হয়েছে সে অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি বাস্তবতার নিরীখে কাজ করে তাহলে শিগগিরি একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

আমির আবদুল্লাহিয়ান জানান, তুলনামূলক একটি সাধারণ সমঝোতা হয়েছে তবে ইরানের রেডলাইন পরিপূর্ণভাবে রক্ষা করলেই কেবল চূড়ান্ত চুক্তি করা সম্ভব হবে। তিনি জানান, যে চুক্তি হবে তার আওতায় অবশ্যই ইরানকে পূর্ণাঙ্গ অর্থনৈতিক সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।

আইআরবিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশাবাদী। বর্তমানে আমরা এমন একটি পয়েন্টে পৌঁছেছি যেখানে কয়েকটি ইস্যুতে অভিন্ন সমঝোতা হয়েছে এবং এটি আমাদেরকে চূড়ান্ত চুক্তির পথে এগিয়ে নেবে।

তিনি বলেন, এর আগে পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র সঠিক ধারণা পায়নি; কিন্তু সাম্প্রতিক বার্তা আদান-প্রদানের কারণে তারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছে

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরমাণু সমঝোতা পুনবর্হালের আলোচনা সঠিকভাবেই এগুচ্ছে : আব্দুল্লাহিয়ান

আপডেট সময় : ১১:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২