ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পরিচালক শাহ আলম মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন

  • আপডেট সময় : ০৬:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য শাহ আলম মন্ডল অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তিনি অসুস্থ হন এমন একটি বার্তা তার ফেসবুক ওয়ালে মেয়ে পোস্ট দেন। পরে অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন পরিচালম মুস্তাফিজুর রহমান মানিক।

এ নিয়ে সমিতির যুগ্ম মহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, পরীমনি অভিনীত ‘ভালোবাসা সীমাহীন’খ্যাত শাহ আলম মন্ডলের হঠাৎ করেই উচ্চরক্তচাপে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক ইনসাফ বারাকা হাতপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সহকারী অধ্যাপক ডা. মতিউর রহমানের অধীনে এইচডিইউ-তে ৫ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ (শুক্রবার বিকেল) তার অবস্থা আগের চেয়ে বেটার বলে জেনেছি- যোগ করেন রানা।

এদিকে ডনগিরি সিনেমার নির্মাতা শাহ আলম মন্ডলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার মেয়ে ও ছেলে।

প্রসঙ্গত, চলচ্চিত্র নির্মাতা শাহ আলম মন্ডল ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র নির্মানের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম ছবিতে তিনি পরীমণিকে নায়িকা হিসেবে পর্দায় নিয়ে আসেন এবং ছবিটি প্রশংসিত হয়। সর্বশেষ তিনি করোনা নিয়ে প্রথম ‘লকডাউন লাভস্টোরি’ সিনেমা নির্মাণ করে আলোচনায় আসেন।

বিডি সংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিচালক শাহ আলম মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট সময় : ০৬:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪