ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

পরীমণি এবার পরী ব্যানার্জি

  • আপডেট সময় : ১১:১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিরোনাম দেখে অনেকেই মনে করতে পারেন পরীমণি আবার নাম বদল করলেন কিনা? না, এরকম কিছু নয়। আসলে ওয়াকিল আহম্মেদের ‘কত স্বপ্ন কত আশা’ ছবিতে পরীমণিকে এমন চরিত্রে দেখা যাবে যিনি শিল্পী হওয়ার জন্য অনেক সাধনা করে চলেছেন। হতে চান একজন ভালো শিল্পী। আর এই চরিত্রের নাম পরী ব্যানার্জি। এই শিল্পী হতে গিয়ে নানা রকম চড়াই উতরাই পাড়ি দিতে হয় তাকে। সেখান থেকেই পরীকে উদ্ধার করেন নায়ক বাপ্পি। এভাবেই এগুতে থাকে ছবির কাহিনী। আগামী শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরে ফিল্মপাড়ার প্রথম ছবি। ওই দিন বেলা ১২টায় রাজধানীর বলাকা সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন পরিচালক নিজেই।

ওয়াকিল আহম্মেদ বলেন, ‘বেশির ভাগ ছবিতে পরীমণির বাহ্যিক সৌন্দর্য্যকে তুরে ধরা হয়েছে। অথচ সুপ্ত আগ্নেয়গিরির মতো তার মাঝে অভিনয় প্রতিভা লুকিয়ে ছিল যা এ ছবিটিতে বিস্ফোরিত হয়েছে। পরীমণি নিজেও বুঝতে পারবে না সে কতটা ভালো অভিনয় করেছে। এক কথায় বলতে গেলে, তার সুন্দর চেহারায় যে সুন্দর অভিনয় গুণও রয়েছে এটা এ সিনেমার মধ্যে দর্শক শতভাগ খুঁজে পাবেন। এছাড়া চরিত্রের সঙ্গে পরী অনেক সুন্দরভাবে মিশে যেতে পেরেছে।

এদিকে, বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, এ ছবিটি নিয়ে প্রত্যাশা অনেক। এছাড়া চলতি বছরে ঢালিউডের মুক্তি পেতে যাওয়া প্রথম ছবি এটি। ফিল্মপাড়ার মতো আমারও প্রত্যাশা আকাশচুম্বী। আরেকটি কথা না বললেই নয়, অভিনয় কীভাবে নিংড়ে বের করতে হয় তা ওয়াকিল আহম্মেদের ভালো জানা আছে। তাই তো অভিনয়ের সেরাটা দেওয়ার চষ্টো করেছি।

‘কত স্বপ্ন কত আশা’ ছবিটিতে পরীমণি ও বাপ্পি ছাড়া আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, রেহানা, জলি, রেবেকা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরীমণি এবার পরী ব্যানার্জি

আপডেট সময় : ১১:১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭