ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০

পাঁচ সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে থাই সেনারা

  • আপডেট সময় : ০৮:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

থাইল্যান্ডের উত্তরে একটি জঙ্গলে বন্দুকযুদ্ধে থাই সামরিক বাহিনী পাঁচ সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে। কর্মকর্তারা শুক্রবার বলেছেন, মাত্র দুই মাসের মধ্যে এই ধরনের মারাত্মক সংঘর্ষের ঘটনা এটা তৃতীয়।

বৃহস্পতিবার ভোরে চিয়াং রাই প্রদেশে এই ঘটনা ঘটেছে, যা থাইল্যান্ড, লাওস এবং মিয়ানমারের মধ্যে কুখ্যাত ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ সীমান্ত অঞ্চলের কাছে। এলাকাটি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবারের একটি লাভজনক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সেনাবাহিনীর একটি টহল দল পিছনে ব্যাগসহ পাঁচজন সন্দেহভাজন চোরাকারবারির একটি দলের মুখোমুখি হলে তারা তাদের ব্যাগ তল্লাশি করতে অস্বীকার করায় সেনা সদস্যরা গুলিবর্ষণ শুরু করে। সামরিক বাহিনী একথা জানিয়েছে।

ফা মুয়াং টাস্কফোর্সের একজন কর্মকর্তা প্রেমচাই প্রেমকামল এএফপি’কে বলেন, ‘সীমান্তে মাদকদ্রব্য খুব সহজলভ্য ছিল কিন্তু সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের টহল জোরদারের নির্দেশ দেয় থাই সরকার।’

টাস্কফোর্স জানিয়েছে, সংঘর্ষ পাঁচ মিনিট স্থায়ী হয়েছিল এবং কোনো সৈন্য আহত হয়নি।

গ্রুপের কাছ থেকে প্রায় ৫ লাখ মেথামফেটামিন ট্যাবলেট এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

এই সপ্তাহের শুরুতে বন্দুকযুদ্ধের আরো দু’টি ঘটনায় ছয়জন মাদক চোরাচালানকারীকে হত্যা এবং ডিসেম্বরে ১৫ জনের মৃত্যু হয়।

জাতিসঙ্ঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেথের অবাধ বাণিজ্য চলছে এবং কর্তৃপক্ষ ২০২১ সালে এশিয়ান অঞ্চল জুড়ে রেকর্ড বিলিয়ন মেথামফেটামিন ট্যাবলেট আটক করেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রতিবেশী মিয়ানমার বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এবং এর অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। কিন্তু উত্তেজনাপূর্ণ শান রাজ্যে অবৈধভাবে সিন্থেটিক ওষুধের উৎপাদন বেড়ে চলেছে।

সূত্র : এএফপি/বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচ সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে থাই সেনারা

আপডেট সময় : ০৮:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩