ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

পাকিস্তানি মাহিরার সঙ্গে জমিয়ে প্রেম শাহরুখের!

  • আপডেট সময় : ১১:১৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 332
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহরুখের নতুন ছবি ‘রইস’ নিয়ে ধীরে ধীরে উষ্ণতা চড়ছে। ইতোমধ্যেই ছবি নিয়ে প্রমোশন শুরু করেছেন শাহরুখ খান ও রেড চিলিস টিম। এর অংশ হিসেবে শাহরুখ পৌঁছেছেন সালমানের বিগবসের ঘরেও!

রইস ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে রইসের জালিমা গানে শাহরুখ ও মাহিরার উষ্ণ প্রেমের চিত্র। জালিমা গানটিকে হিট বলা চলে।

সম্প্রতি মুক্তি পেয়েছে রইস ছবির আরেকটি গান উড়ি উড়ি জায়ে। এই গানেও ধরা পড়ল শাহরুখ ও মাহিরার প্রেমের রসায়ন।

একেই বলে শাহরুখ চমক, যিনি এক ঝলকেই কেড়ে নিতে পারেন গোটা দুনিয়ার নজর। না, এবার ডক্টর জাহাঙ্গীর হয়ে বাচ্চা মেয়ের প্রেম সমস্যার সমাধান নয়, বরং ডন! তবে এই বাদশাকে এতদিন দেখে আসা ফারহান আখতারের ডন ভাবলে বোকামি করা হবে। বরং এবার বাদশা একেবারে রইস!

নতুন বছরেই মুক্তি পাবে শাহরুখ খানের নতুন এই ছবি। আর ইতোমধ্যেই এই ছবি নিয়ে উত্তেজনা শুরু হয়ে গেছে। এর আগে টুকটাক রইস ছবির টিজার প্রকাশ পেয়েছে, সেই টিজারে অল্প হলেও শাহরুখ ম্যাজিক দেখা গিয়েছিল। তবে এবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। আর ট্রেলার মুক্তি পেতেই শোরগোল!

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানি মাহিরার সঙ্গে জমিয়ে প্রেম শাহরুখের!

আপডেট সময় : ১১:১৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭