ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব ইসরায়েলে সরকার গঠন আলোচনা ব্যর্থ: আর বৈঠক নয়

পাকিস্তানের জন্য বিশেষ রণতরী বানিয়েছে তুরস্ক

  • আপডেট সময় : ০৫:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তান নৌবাহিনীর জন্য বিশেষ রণতরী বানানোর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

শুক্রবার ইস্তাম্বুল শিপইয়ার্ডে পিএনএস খাইবার রণতরীটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করার ঘোষণাটি দেন। এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএনএস খাইবার হলো পাকিস্তানের জন্য তুরস্কের বানানো চারটি যুদ্ধজাহাজের তৃতীয়টি।

এরদোগান বলেন, ‘ইতিহাস, বন্ধুত্ব ও উন্নয়নের ওপর ভিত্তি করে কৌশলগত দৃষ্টিভঙ্গী থেকে দু’দেশের মধ্যে সম্পর্ক দিন দিন মজবুত হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতিরক্ষা শিল্প হলো সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।’

এ সময় শাহবাজ শরিফ বলেন, তুরস্ক ও পাকিস্তানের এই প্রতিরক্ষা সহযোগিতা শান্তির জন্য, কোনো যুদ্ধ বিগ্রহের জন্য নয়।

তিনি এরদোগান ও তুরস্কের জনগণকে ধন্যবাদ জানান কঠিন সময়ে পাকিস্তানের পাশে থাকার জন্য।

সূত্র : ডেইলি সাবাহ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের জন্য বিশেষ রণতরী বানিয়েছে তুরস্ক

আপডেট সময় : ০৫:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২